আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ২৬ বছর বয়সী ‘ডোনা আল-জামাল’ সুইডেনের প্রথম হিজাব পরিহিতা পুলিশ। পুলিশের চাকরী নেওয়ার পূর্বে তিনি একটি কারাগারে কর্মরত ছিলেন।
তার মতে হিজাব তার উন্নতির পথে বাধা নয়। যেহেতু সুইডেন এমন একটি দেশ যেখানে বিভিন্ন সাংস্কৃতির লোক বসবাস করে তাই এ ধরণের বিষয় বিভিন্ন সংস্কৃতি ও সমাজের লোকদের পরস্পরকে অধিক অনুধাবনে কার্যকর ভূমিকা রাখবে।
ডোনা জামাল বলেছেন, তিনি কখনই হিজাব ত্যাগ করবেন না, কেননা হিজাব তার অস্তিত্বেরই একটি অংশ এবং তার জন্য কোন সীমা বা গণ্ডিও নির্ধারণ করে না।